Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শিশু উদ্যান প্রোমোটারের নজরে? সব পক্ষকে ডাকল বারাকপুর পুরসভা

বারাকপুরের হরিসভা মন্দিরের পাশে ‘নগেন্দ্র স্মৃতি শিশু উদ্যান’-এর মাঠ বিক্রি করার চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাঠে প্রোমোটারের নজর পড়েছে।

শিশু উদ্যান প্রোমোটারের নজরে? সব পক্ষকে ডাকল বারাকপুর পুরসভা
  • ২৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর:  বারাকপুরের হরিসভা মন্দিরের পাশে ‘নগেন্দ্র স্মৃতি শিশু উদ্যান’-এর মাঠ বিক্রি করার চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাঠে প্রোমোটারের নজর পড়েছে। রবিবার একদল লোক মাঠের মাপজোক করতে আসেন। তাঁদের সঙ্গে বচসা হয় স্থানীয়দের। বাসিন্দাদের দাবি, ওঁরা প্রোমোটারের লোক। যদিও প্রোমোটারের খোঁজ এখনও পাওয়া যায়নি।  

Advertisement

বারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে নগেন্দ্র স্মৃতি স্কুল রোডে অবস্থিত নগেন্দ্র স্মৃতি শিশু উদ্যান। পাশেই রয়েছে নগেন্দ্র স্মৃতি পাঠাগার। এলাকাবাসীর দাবি, ১৯৬৫ সাল থেকে এই মাঠ শিশু উদ্যান হিসেবে ব্যবহার হচ্ছে। এটি প্রোমোটারের হাতে তুলে দেওয়া যাবে না। ১৯৬৫ সালে এক ব্যক্তি ট্রাস্টি বোর্ডের হাতে এই জমিটি দান করেন, যাতে এলাকার শিশুরা খেলাধুলা করতে পারে। স্থানীয়দের অভিযোগ, সেই মালিকের কোনও উত্তরাধিকারী এই মাঠ বিক্রির চেষ্টা করছেন। ট্রাস্টি বোর্ডের অধিকাংশ সদস্যই বেঁচে না থাকার সুযোগকে কাজে লাগিয়েছে প্রোমোটার। 
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রাক্তন সিপিএম সাংসদ তড়িৎ তোপদার বলেন, আমরা প্রতিবাদ করব। কাজ না হলে আদালতের দ্বারস্থ হব। জমি প্রোমোটারকে দেওয়া যাবে না। এলাকার বাসিন্দা রূপম সেন, জয় দত্ত ও সংঘমিত্রা দাশগুপ্ত বলেন, দীর্ঘদিন ধরেই এই মাঠে খেলাধুলা হয়। এখন প্রোমোটার এই মাঠ হস্তগত করতে চাইছে। বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস বলেন, ট্রাস্টি, প্রোমোটার, স্থানীয় বাসিন্দা সহ সব পক্ষকে মাঠের নথি নিয়ে আসতে বলা হয়েছে। ওই মাঠ পার্ক করে দেব আমরা। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ