Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

জিতল বার্সেলোনা

শক্তির নিরিখে দু’দলের মধ্যে ব্যবধান কয়েক যোজন। তা সত্ত্বেও মঙ্গলবার কোপা ডেল রে’র কোয়ার্টার-ফাইনালে জয়ের জন্য বেশ কষ্ট করতে হল বার্সেলোনাকে। দ্বিতীয় ডিভিশনের ক্লাব আলবাসেতেকে ২-১ গোলে হারাল হান্স ফ্লিকের ছেলেরা।

জিতল বার্সেলোনা
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আলবাসেতে- ১   :    বার্সেলোনা- ২

Advertisement

মাদ্রিদ: শক্তির নিরিখে দু’দলের মধ্যে ব্যবধান কয়েক যোজন। তা সত্ত্বেও মঙ্গলবার কোপা ডেল রে’র কোয়ার্টার-ফাইনালে জয়ের জন্য বেশ কষ্ট করতে হল বার্সেলোনাকে। দ্বিতীয় ডিভিশনের ক্লাব আলবাসেতেকে ২-১ গোলে হারাল হান্স ফ্লিকের ছেলেরা। ম্যাচে কাতালন ক্লাবটির হয়ে জাল কাঁপান লামিনে ইয়ামাল ও রোনাল্ড আরাহু। আলবাসেতের একমাত্র গোলটি হাভি মোরেনোর। উল্লেখ্য, ম্যাচের সংযোজিত সময়ে গোললাইন সেভে দলের জয় নিশ্চিত করেন বার্সার তরুণ ডিফেন্ডার জেরার্ড মার্টিন। না হলে ম্যাচ গড়াত দ্বিতীয় লেগে। তাই জিতলেও রক্ষণের পারফরম্যান্স নিয়ে চিন্তা রয়েই গেল বার্সা কোচের। উল্লেখ্য, শেষ ৭টি ম্যাচের মধ্যে মাত্র দু’বার ক্লিনশিট রেখে মাঠ ছাড়তে সফল কাতালন ক্লাবটি।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ