বার্সেলোনা: লা লিগায় অঘটন। লিগ জয়ের তিনদিন পর হেরে গেল বার্সেলোনা। রবিবার ভিয়ারিয়াল ৩-২ ব্যবধানে হারাল তাদের। জয়ী দলের হয়ে গোলগুলি করেন আয়োজে পেরেজ, স্যান্টি কোমেসানা ও টেজন বুকানন। বার্সার গোলদাতারা হলেন লামিনে ইয়ামাল ও ফারমিন লোপেজ। এরমধ্যে ইয়ামালের গোলটি প্রশংসা কাড়ে বিশেষজ্ঞ মহলের। পরাজয়ের ফলে ৩৭ ম্যাচে ৮৫ পয়েন্টে আটকে থাকল বার্সা। অন্যদিকে, পঞ্চম স্থানে থাকা ভিয়ারিয়ালের সমসংখ্যক ম্যাচে ৬৭ পয়েন্ট। তবে ইয়ামালরা আগেই লিগে চ্যাম্পিয়ন হয়েছে। বার্সা হারলেও রিয়াল মাদ্রিদ অবশ্য সেভিয়ার বিরুদ্ধে ২-০ ব্যবধানে জিতেছে। দুটো গোলই আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে। রিয়ালের গোলদাতারা হলেন কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহাম। ৩৭ ম্যাচে রিয়ালের পয়েন্ট এখন ৮১।



