Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ছন্দ বজায় রাখাই লক্ষ্য ম্যান সিটি ও চেলসির, ক্লাব ব্রাগের বিরুদ্ধে বড় জয়ে চোখ বার্সেলোনার

বাকিদের গড় বয়স ১৮ বছর বা তারও কম। অথচ দলের প্রতিটি তরুণ ফুটবলাদের সঙ্গে খুব সহজেই নিজেকে মানিয়ে নিয়েছেন ৩৭’এর রবার্ট লিওয়ানডস্কি।

ছন্দ বজায় রাখাই লক্ষ্য ম্যান সিটি ও চেলসির, ক্লাব ব্রাগের বিরুদ্ধে বড় জয়ে চোখ বার্সেলোনার
  • ৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ব্রাসেল: বাকিদের গড় বয়স ১৮ বছর বা তারও কম। অথচ দলের প্রতিটি তরুণ ফুটবলাদের সঙ্গে খুব সহজেই নিজেকে মানিয়ে নিয়েছেন ৩৭’এর রবার্ট লিওয়ানডস্কি। মঙ্গলবার অনুশীলনে কুর্বাসি-এডের আলেরদের সঙ্গে খুনশুটি করতে দেখা গেল পোলিশ স্ট্রাইকারকে। আর দূর থেকে তা উপভোগ করলেন কোচ হান্স ফ্লিক। আসলে সিনিয়র-জুনিয়রের ভেদাভেদ মিটিয়ে গোটা দলকে এক সুতোয় বাঁধার চেষ্টা করেছেন জার্মান কোচ। তার ফলও মিলেছে। গত মরশুমে স্প্যানিশ ফুটবলে ত্রিমুকুট জয়। তবে চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত শুরু করেও সেমি-ফাইনালেই থামতে হয়েছিল বার্সাকে। এবার সেই আক্ষেপ মেটাতে মরিয়া ফ্লিকের ছেলেরা। বুধবার অ্যাওয়ে ম্যাচে ক্লাব ব্রাগের বিরুদ্ধে লড়াইয়ে নামছে কাতালন ক্লাবটি। বর্তমানে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নবম স্থানে রয়েছে তারা। 

Advertisement

এল ক্লাসিকোয় হারের ধাক্কা কাটিয়ে লা লিগায় গত ম্যাচে এলচেকে ৩-১ গোলে হারায় বার্সা। গোল করার পাশাপাশি চেনা মেজাজে ধরা দেন লামিনে ইয়ামাল। পাশাপাশি চোট সারিয়ে মাঠে ফেরেন লিওয়ানডস্কি ও ড্যানি ওলমো। তাই ক্লাব ব্রাগের বিরুদ্ধে লড়াইয়ের আগে হাতে বিকল্প বাড়ছে কোচ ফ্লিকের। তবে চোটের কারণে এই ম্যাচেও নেই রাফিনহা, পেড্রি, গাভি ও টার স্টেগান। কোচ ফ্লিক অবশ্য তা নিয়ে খুব একটা ভাবতে নারাজ। বরং অ্যাওয়ে ম্যাচে বড় জয় নিয়েই মাঠ ছাড়তে চান বার্সা কোচ।
দিনের অপর ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে ম্যান সিটি। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সপ্তম স্থানে রয়েছে পেপ-ব্রিগেড। শেষ ম্যাচে ভিয়ারিয়ালকে দু’গোলে হারায় তারা। এবার ঘরের মাঠে সেই ছন্দ বজায় রাখাই লক্ষ্য সিটিজেনদের। অপর ম্যাচে চেলসির প্রতিপক্ষ কুয়ারাবাগ এফকে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে আয়াখসকে ৫-১ গোলে হারায় দ্য ব্লুজ। পাশাপাশি প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিরুদ্ধে দুরন্ত জয় তুল নিয়েছে মারেস্কার ছেলেরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ