Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

লিগ খেতাবের দিকে একধাপ এগল বার্সা

চোটের কারণে দলে ছিলেন না রবার্ট লিওয়ানডস্কি। পাশাপাশি রাফিনহাকে ছাড়াই প্রথম একাদশ সাজিয়েছিলেন কোচ হান্স ফ্লিক। তা সত্ত্বেও মঙ্গলবার মায়োরকার বিরুদ্ধে সহজ জয় নিয়ে লা লিগা খেতাব জয়ের পথে আরও একধাপ এগল বার্সেলোনা।

লিগ খেতাবের দিকে একধাপ এগল বার্সা
  • ২৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বার্সেলোনা- ১                                  :                                   মায়োরকা- ০

Advertisement

(ওলমো)
 
বার্সেলোনা: চোটের কারণে দলে ছিলেন না রবার্ট লিওয়ানডস্কি। পাশাপাশি রাফিনহাকে ছাড়াই প্রথম একাদশ সাজিয়েছিলেন কোচ হান্স ফ্লিক। তা সত্ত্বেও মঙ্গলবার মায়োরকার বিরুদ্ধে সহজ জয় নিয়ে লা লিগা খেতাব জয়ের পথে আরও একধাপ এগল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতে ড্যানি ওলমোর গোল দু’দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। তবে প্রাপ্ত সুযোগ কাজে লাগালে প্রতিপক্ষকে গোলের মালা পরাতে পারলেন বার্সা অ্যাটাকাররা। ম্যাচে মায়োরকার গোল লক্ষ্য করে ৪০টি শট নেন লামিনে ইয়ামাল-আনসু ফাতিরা। তবে ওলমো ছাড়া বাকিরা লক্ষ্যভেদে ব্যর্থ। গাভির শট পোস্টে লাগে। উল্লেখ্য, দীর্ঘ সময় বাদে এদিন প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন আনসু ফাতি। তবে তা কাজে লাগাতে পারেননি তিনি। এই জয়ের সুবাদে ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষস্থান ধরে রাখল বার্সা। এক ম্যাচ কম খেলে দ্বিতীয়স্থানে থাকা রিয়ালের সংগ্রহ ৬৯ পয়েন্ট।
আগামী শনিবার কোপা ডেল রে’র ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। সেই ম্যাচেও লিওয়ানডস্কিকে পাবে না কাতালন ক্লাবটি। তবে পোলিশ স্ট্রাইকারকে ছাড়াই খেতাব জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ হান্স ফ্লিক।

Advertisement
সম্পর্কিত সংবাদ