Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ধর্ষণের অভিযোগে ধৃত পানশালার মালিকের আবার পুলিশ হেপাজত

শেক্সপিয়র সরণি থানা এলাকার পানশালার এক নতর্কীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় ধৃত পানশালার মালিকের পাশাপাশি জামশেদপুরের বাসিন্দা আরও এক অভিযুক্তের খোঁজ চলছে বলে বৃহস্পতিবার আদালতে জানান মামলার বিশেষ সরকারি কৌঁসুলি সৈকত পান্ডে

ধর্ষণের অভিযোগে ধৃত পানশালার মালিকের আবার পুলিশ হেপাজত
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেক্সপিয়র সরণি থানা এলাকার পানশালার এক নতর্কীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় ধৃত পানশালার মালিকের পাশাপাশি জামশেদপুরের বাসিন্দা আরও এক অভিযুক্তের খোঁজ চলছে বলে বৃহস্পতিবার আদালতে জানান মামলার বিশেষ সরকারি কৌঁসুলি সৈকত পান্ডে। তিনি জানান, দক্ষিণ কলকাতার যে বাড়িতে ওই নাবালিকার উপর ধর্ষণের অভিযোগ ওঠে, সেখান থেকে নমুনা সংগ্রহের জন্য ফরেনসিক টিম বৃহস্পতিবার কলকাতার বিচারভবনের বিশেষ পকসো আদালতে আবেদন জানায়। বিচারক পাপিয়া দাস তা মঞ্জুর 

Advertisement

করেন। পাশাপাশি অভিযুক্ত পানশালার মালিককে ফের ১ মার্চ পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ওই নাবালিকা ব্যাঙ্কশাল কোর্টের একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের (জেএম) কাছে গোপন জবানবন্দি পেশ করেছে। তার নথি পাওয়ার জন্য এদিন সরকারপক্ষ আর্জি জানায়। এদিকে, এদিন ধৃতের তরফে জামিনের আর্জি জানানো হয়। আদালত সেই আবেদনের শুনানির দিন ধার্য করে আগামী ১ মার্চ।
আদালত সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা সম্প্রতি শহরের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। তার ভিত্তিতে পুলিশ পকসো ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্তে নেমে পাকড়াও করে অভিযুক্ত পানশালার মালিককে।

সম্পর্কিত সংবাদ