নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলির চুঁচুড়া ও বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশ দিয়েছিল রাজ্য তৃণমূল কংগ্রেস। সেই মোতাবেক মঙ্গলবার বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী পদত্যাগপত্র জমা দেন। মঙ্গলবার তিনি সদর মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আদিত্যবাবু বলেন, দল পদত্যাগ করতে বলেছিল। সেই নির্দেশ পালন করেছি। যতদিন পদে থেকেছি, দলের নির্দেশেই মানুষের জন্য কাজ করেছি। বাঁশবেড়িয়ার সাম্প্রতিক উন্নয়নের খতিয়ান দেখলেই সে কথা পরিষ্কার হবে।



