Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যাংকের টাকা নয়ছয়? গ্রেপ্তার প্রাক্তন ম্যানেজার

ব্যাংকের টাকা নয়ছয়ের অভিযোগে গ্রেপ্তার হলেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রাক্তন ম্যানেজার। ধৃতের নাম অভিজিৎ সরকার।

ব্যাংকের টাকা নয়ছয়? গ্রেপ্তার প্রাক্তন ম্যানেজার
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ব্যাংকের টাকা নয়ছয়ের অভিযোগে গ্রেপ্তার হলেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রাক্তন ম্যানেজার। ধৃতের নাম অভিজিৎ সরকার। দক্ষিণ ২৪ পরগনার সরসুনা এলাকায় তাঁর বাড়ি। হাবড়ায় একটি ব্যাংক শাখায় ম্যানেজার পদে দীর্ঘদিন কর্মরত ছিলেন তিনি। কয়েকমাস আগে অবসর নেন অভিজিৎ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নতুন ম্যানেজার দায়িত্ব নেওয়ার পর ব্যাংকের বিভিন্ন নথি খতিয়ে দেখতে গিয়ে টাকার হিসাবের ক্ষেত্রে একাধিক অসংগতি নজরে আসে। অভিযোগ, ‘নো ক্লেম ফিক্স’ সংক্রান্ত একটি ডিপোজিটও নিজের নামে করে নিয়েছিলেন প্রাক্তন ম্যানেজার। এরপরই বিষয়টি নিয়ে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যাংক কর্তৃপক্ষ। তার ভিত্তিতে তদন্তে নামে হাবড়া থানার পুলিশ। তদন্তের সূত্র ধরে রবিবার ভোরে সরসুনায় তাঁর বাড়ি থেকে অভিজিৎকে গ্রেপ্তার করা হয়। রবিবার বারাসত আদালতের বিচারক তাঁকে পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন। ব্যাংকের নথিতে কেন গরমিল হল, কত টাকার নয়ছয় হয়েছে এবং এর পিছনে আর কেউ জড়িত রয়েছেন কি না, পুলিশ খতিয়ে দেখছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ