Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

পুলিশের জালে প্রায় ৪ কেজি সোনা লুঠ করা ব্যাঙ্ক ডাকাতরা

গত ২৪ এপ্রিল ঝাড়খন্ডের হাজারিবাগের বারহি থানা এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ম্যানেজার এবং চারজন কর্মীকে বন্দুক দেখিয়ে প্রায় ৩.৯ কেজি সোনা ও নগদ টাকা লুঠ করা হয়েছিল।

পুলিশের জালে প্রায় ৪ কেজি সোনা লুঠ করা ব্যাঙ্ক ডাকাতরা
  • ৩ মে, ২০২৬ ১৬:২৫
Prefer us on Google

হাজারিবাগ, ৩ এপ্রিল: গত ২৪ এপ্রিল ঝাড়খন্ডের হাজারিবাগের বারহি থানা এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ম্যানেজার এবং চারজন কর্মীকে বন্দুক দেখিয়ে প্রায় ৩.৯ কেজি সোনা ও নগদ টাকা লু করা হয়েছিল। এবার সেই ডাকাতির ঘটনায় তিনজন অভিযুক্তকে উত্তর প্রদেশের বারাণসী থেকে গ্রেপ্তার করল ঝাড়খন্ড পুলিশ। তাদের কাছ থেকে প্রায় ১ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সহায়তায় পুলিশ উত্তর প্রদেশের বারাণসীর সারনাথ থানা এলাকার অন্তর্গত রাজভর গ্রামের কাছ থেকে সৌরভ কুমার যাদব, মহম্মদ আফজল এবং এই ডাকাতির মাস্টারমাইন্ড  পঙ্কজ সিংকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১.২৮ কোটি টাকা মূল্যের ৯১২.২২ গ্রাম গলিত সোনা এবং ২০ লক্ষ টাকা নগদও উদ্ধার করেছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল, দুটি বাইক এবং ব্যাঙ্ক লুঠের  সময় ব্যবহৃত ছটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তরা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬ লক্ষ টাকা স্থানান্তর করেছিল। সেই টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। তিনজন অভিযুক্তেরই পূর্ব অপরাধের রেকর্ড রয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজ্যে তাদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।  

পুলিশের জেরায় পঙ্কজ সিংরা স্বীকার করেছে তাদের সঙ্গে আরও দুই সঙ্গী রয়েছে, যাদের কাছে লুঠের বাকি সোনা ও নগদ টাকা রয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে পুলিশ একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে

Advertisement
সম্পর্কিত সংবাদ