Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কেওয়াইসির জন্য ব্যাংককর্মীই অভিষেকের বাড়িতে যাবেন, তারপর হাইকোর্টের সিদ্ধান্ত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাংক কর্তৃপক্ষকে ভর্ৎসনা করল হাইকোর্ট।

কেওয়াইসির জন্য ব্যাংককর্মীই অভিষেকের বাড়িতে যাবেন, তারপর হাইকোর্টের সিদ্ধান্ত
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাংক কর্তৃপক্ষকে ভর্ৎসনা করল হাইকোর্ট। ব্যাংক কর্তৃপক্ষের দাবি অনলাইন নয়, ব্যাংকে এসেই কেওয়াইসি করাতে হবে অভিষেককে। ব্যাংকের এহেন যুক্তিতেই চটেছেন বিচারপতি কৃষ্ণা রাও। ব্যাংকের উদ্দেশে তিনি বলেন, ‘ব্যাংক কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখতে চাইছে?’ ব্যাংক কর্তৃপক্ষকে আদালতের নির্দেশ, আধার, ভোটার ও প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স-সহ প্রয়োজনীয় নথি অভিষেক ব্যাংক কর্তৃপক্ষকে জমা দেবেন। তবে ব্যাংককর্মীরাই অভিষেকের বাড়ি গিয়ে কেওইয়াসির জন্য প্রয়োজনীয় স্বাক্ষর করিয়ে নিয়ে আসবেন। 

Advertisement

যদিও সোমবার মামলার শুনানিতে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, ‘ব্যাংক আগে থেকে না জানিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ কেন করল? কেওয়াইসি ২০২৬ সালের ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা। তাহলে এখন কেওয়াইসির প্রয়োজন কী?’ যদিও বিচারপতি জানিয়েছেন, কেওয়াইসি হওয়ার পরই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এবং ক্রেডিট কার্ড চালু করার বিষয়টি দেখবে আদালত। আগামী সোমবার মামলার শুনানি। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেকের দলীয় কার্যালয় ভাঙার উপর হাইকোর্ট যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল, তা বহাল রইল। বৃহস্পতিবার সেই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়িয়ে দিল আদালত। এই মামলার ফের শুনানি ৮ সেপ্টেম্বর। আদালত জানিয়ে দিয়েছে, ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অভিষেকের কার্যালয় ভাঙা যাবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ