Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ব্যাংক অব বরোদার ১০ হাজার কোটি টাকার গ্রিন ইনফ্রাস্ট্রাকচার বন্ড

গ্রিন ইনফ্রাস্ট্রাকচার বন্ড ইস্যু করে ১০ হাজার কোটি টাকা তুলল ব্যাংক অব বরোদা। তার বার্ষিক কুপন রেট ৭.১ শতাংশ। দেশীয় বাজারে প্রথমবার কোনও ব্যাংক এই গ্রিন ইনফ্রাস্ট্রাকচার বন্ড ইস্যু করল বলে দাবি করেছে তারা

ব্যাংক অব বরোদার ১০ হাজার কোটি টাকার গ্রিন ইনফ্রাস্ট্রাকচার বন্ড
  • ৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রিন ইনফ্রাস্ট্রাকচার বন্ড ইস্যু করে ১০ হাজার কোটি টাকা তুলল ব্যাংক অব বরোদা। তার বার্ষিক কুপন রেট ৭.১ শতাংশ। দেশীয় বাজারে প্রথমবার কোনও ব্যাংক এই গ্রিন ইনফ্রাস্ট্রাকচার বন্ড ইস্যু করল বলে দাবি করেছে তারা। সাতবছর মেয়াদের সিরিজ ওয়ান লং টার্ম বন্ডটি বাজারে অত্যন্ত ভালো সাড়া ফেলেছে বলে দাবি করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। তাদের বক্তব্য, বেস ইস্যু সাইজ পাঁচ হাজার কোটি টাকা হলেও তা কেনার জন্য নিলাম হয়েছে ১৬ হাজার ৪১৫ কোটি টাকার। অর্থাৎ তিনগুণেরও বেশি সাড়া পাওয়া গিয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে পাঁচ হাজার কোটি টাকার বেস ইস্যুর পাশাপাশি আরও পাঁচ হাজার কোটি টাকার গ্রিন শ্যু অপশন প্লেস করা হয়েছে। ব্যাংক অব বরোদার এমডি ও সিইও দেবদত্ত চাঁদ জানিয়েছেন, বন্ড থেকে আসা টাকা পরিবেশবান্ধব প্রকল্পে ঢালা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ