Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের ভারতীয় কৃষককে অপহরণ বাংলাদেশিদের

সোমবারের পর বুধবার ফের এক ভারতীয় কৃষককে অপহরণের অভিযোগ উঠল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও সন্ধ্যায় বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে নচির মিয়াঁ নামে ওই ব্যক্তিকে।

ফের ভারতীয় কৃষককে অপহরণ বাংলাদেশিদের
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদাতা, মাথাভাঙা: সোমবারের পর বুধবার ফের এক ভারতীয় কৃষককে অপহরণের অভিযোগ উঠল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও সন্ধ্যায় বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে নচির মিয়াঁ নামে ওই ব্যক্তিকে। বাংলাদেশিরা তুলে নিয়ে যাওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা চরম উদ্বেগে কাটে ওই কৃষকের পরিবারের লোকজনের। কান্নায় ভেঙে পড়েছিলেন তাঁর স্ত্রী দুলালি বিবি। ভারতের তরফে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার পর সন্ধ্যায় নচির মিয়াঁকে বিজিবি তুলে দেয় বিএসএফের হাতে।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শীতলকুচি ব্লকের খলিসামারি গ্রাম পঞ্চায়েতের মহিষমুড়ির শালবাড়ির চাষি নচির মিয়াঁ দুপুরে নিজের আমন ধান খেতে যান। ওই সময়ে বাংলাদেশিদের কয়েকটি ছাগল ধান খাচ্ছিল। ছাগল তাড়া করে বাংলাদেশের দিকে পাঠিয়ে দিয়েছিলেন তিনি। সেই সময়ে কয়েকজন বাংলাদেশি নচিরকে তুলে নিয়ে যায়। বিকেলে বিএসএফের তরফে বিজিবি’কে ফ্ল্যাগ মিটিংয়ে বসার বার্তা দেওয়া হয়। ফ্ল্যাগ মিটিংয়ের পর ভারতীয় নাগরিককে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ