Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভারতীয় পাসপোর্ট সহ ধৃত বাংলাদেশি যুবক

ভারতীয় পাসপোর্ট সহ এক বাংলাদেশি যুবককে সোমবার গ্রেপ্তার করেন অভিবাসন দপ্তরের আধিকারিকরা। পরে ধৃতকে পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ভারতীয় পাসপোর্ট সহ ধৃত বাংলাদেশি যুবক
  • ৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: ভারতীয় পাসপোর্ট সহ এক বাংলাদেশি যুবককে সোমবার গ্রেপ্তার করেন অভিবাসন দপ্তরের আধিকারিকরা। পরে ধৃতকে পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ আমিনুল ইসলাম ওরফে রতন মণ্ডল। অনেক আগে চোরাপথে ভারত এসেছিলেন বাংলাদেশের ঝিনাইদহের বাসিন্দা আমিনুল। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বসবাস করা শুরু করেন তিনি। এদেশে এসে ভোটার কার্ড, আধার কার্ড পাসপোর্ট সহ একাধিক নথিও তৈরি করে ফেলেছিলেন। এদিন পেট্রাপোল সীমান্ত দিয়ে ফেরার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালতে তোলা হলে বিচারক ধৃতকে পুলিশ হেপাজতে পাঠিয়েছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ