সংবাদদাতা, কাকদ্বীপ: বাংলাদেশে যাওয়ার পথে নামখানার কাছে মুড়িগঙ্গা নদীতে ডুবে যাচ্ছে এমভি সোহান মালতি নামে একটি পণ্যবাহী জাহাজ। তিনদিন আগে কলকাতা থেকে ছাই ভর্তি করে জাহাজটি বাংলাদেশের দিকে রওনা দিয়েছিল। বৃহস্পতিবার বিকেল নাগাদ নামখানায় আশার পর জাহাজের নীচের অংশ ক্ষতিগ্রস্ত হয়। জাহাজের ভিতরে জল ঢুকতে শুরু করে। ধীরে ধীরে সেটি নদীতে ডুবতে শুরু করে। জাহাজে আছেন আট নাবিক। জাহাজডুবির কথা চাউর হতেই আতঙ্ক ছড়িয়েছে। কারণ জাহাজটি ছাই ভর্তি। সেই ভস্ম নদীর জলে মিশলে মারাত্মক ক্ষতির মুখে পড়বে জলজ প্রাণী। বিষয়টি প্রশাসনের নজরদারির আওতায় আছে। প্রসঙ্গত ১৩ ফেব্রুয়ারি মুড়িগঙ্গা নদীতে বাংলাদেশের আরও একটি পণ্যবাহী জাহাজ ডুবে গিয়েছিল। ওই জাহাজটিতেও ভর্তি ছিল ছাই। নিজস্ব চিত্র



