Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ধানতলা সীমান্তে নাবালিকা সহ ধৃত বাংলাদেশি নাগরিক

রাজ্যে এসআইআর চালু হওয়ার পর সীমান্ত এলাকাগুলিতে একের পর এক বাংলাদেশমুখী মানুষের ভিড়।

ধানতলা সীমান্তে নাবালিকা সহ ধৃত বাংলাদেশি নাগরিক
  • ১৩ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: রাজ্যে এসআইআর চালু হওয়ার পর সীমান্ত এলাকাগুলিতে একের পর এক বাংলাদেশমুখী মানুষের ভিড়। রাজনৈতিক মহলের দাবি, ভোটার তালিকা সংশোধনের আতঙ্কে সীমান্ত পেরিয়ে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা। কিন্তু, নদীয়া জেলার ধানতলা থানা এলাকায় দেখা গেল উল্টো ছবি। খোলা সীমান্ত ও ইছামতি নদীর শুকনো চরে সুযোগ নিয়ে মাঝেমধ্যেই ঢুকে পড়ছে অনুপ্রবেশকারীরা। বিশেষ অভিযান চালিয়ে ধানতলা থানার পুলিশ গ্রেফতার করেছে এক বাংলাদেশি নাগরিককে। ধৃতের নাম মহিষা ইসলাম (১৯)। তদন্তে জানা গিয়েছে, মহিষা তৃতীয় লিঙ্গের ব্যক্তি। বাংলাদেশের ময়মনসিংহ জেলার বাসিন্দা। তাঁর সঙ্গে ছিল ১৪ বছরের এক নাবালিকা। তার বাড়ি আবার বাংলাদেশের নোড়াগাটি জেলার কলাবেরিয়া এলাকায়। পুলিশের দাবি, আন্তর্জাতিক মানব পাচার চক্রের এক দালাল অল্পের জন্য ধরা পড়েনি। পালিয়ে গিয়েছে। তবে, তাকে চিহ্নিত করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ