Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্বশুরকেই বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছেন বাংলাদেশি

শ্বশুরকে বাবা সাজিয়ে এদেশের ভোটার তালিকায় নাম তুলেছেন এক বাংলাদেশি। এই অভিযোগ মিলেছে হাসনাবাদ ব্লকের বরুণহাট পঞ্চায়েত এলাকা থেকে।

শ্বশুরকেই বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছেন বাংলাদেশি
  • ৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: শ্বশুরকে বাবা সাজিয়ে এদেশের ভোটার তালিকায় নাম তুলেছেন এক বাংলাদেশি। এই অভিযোগ মিলেছে হাসনাবাদ ব্লকের বরুণহাট পঞ্চায়েত এলাকা থেকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে বাংলাদেশের সিরাজপুর এলাকা থেকে ভারতে প্রবেশ করেন রিয়াজুল গাজি। এরপর বরুণহাট এলাকার আব্দুর রহিম গাজিকে বাবা সাজিয়ে ভোটার আই কার্ড তৈরি করেন। তার বেশ কয়েক বছর পর সিরাজুল আব্দুরের মেয়েকে বিয়ে করে ভারতেই বসবাস শুরু করেন। এমনকী ভারতের একাধিক সরকারি নথির কাগজ তৈরি করে ফেলেন তিনি। কিন্তু এস আই আর চালু হতেই সিরাজুলের আসল পরিচয় ফাঁস হয়ে যায়। শোরগোল পড়ে বরুণহাট পঞ্চায়েত এলাকায়।

Advertisement

এই বিষয়ে সিরাজুলের স্ত্রী বলেন, দীর্ঘদিন ধরেই ভারতে আছেন আমার স্বামী। সেই সুবাদে এদেশের কাগজপত্র তৈরি করে দিয়েছেন জনপ্রতিনিধিরা। তবে বরুণহাট পঞ্চায়েতের প্রধান আবুল কালাম গাজি বলেন, কীভাবে উনি এদেশের ভোটার লিস্টে নাম তুলেছেন, তা আমার জানা নেই। তবে ইলেকশন কমিশন বিষয়টি তদন্ত করে দেখুক। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আইনত ব্যবস্থাও নিক।

Advertisement
সম্পর্কিত সংবাদ