Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রানিনগরে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী

রানিনগরে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুলিস। বৃহস্পতিবার রাতে রানিনগরের রামনগরপাড়া থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম মহম্মদ উজ্জ্বল।

রানিনগরে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ডোমকল: রানিনগরে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুলিস। বৃহস্পতিবার রাতে রানিনগরের রামনগরপাড়া থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম মহম্মদ উজ্জ্বল। তাঁর বাড়ি বাংলাদেশের কুষ্টিয়ার দৌলতপুরে। পুলিস সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এক বাংলাদেশি। সে রামনগর নতুনপাড়ায় ঘোরাঘুরি করছে। খবর পাওয়া মাত্রই ওই এলাকায় হানা দিয়ে গোপনে নজরদারি শুরু করে রানিনগর থানার পুলিসের একটি টিম। নজরদারি চলাকালীন এক যুবককে রাস্তা দিয়ে আসতে দেখেন তাঁরা। সন্দেহ হওয়ায় ওই যুবককে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। উত্তরে অসঙ্গতি মেলায় ধৃতের কাছে ভারতীয় পরিচয়পত্র দেখতে চাওয়া হলে সে তা দেখাতে পারেনি। এরপরই ফের জিজ্ঞাসাবাদ চালাতেই ধৃত নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দেয়।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ