Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বামীর মৃত্যুর পর সম্পত্তি হাতাতে ভারতে বাংলাদেশি শ্বশুর-শাশুড়ি!

স্বামীর মৃত্যুর পর সম্পত্তি হাতাতে ভারতে বাংলাদেশি শ্বশুর-শাশুড়ি!
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: স্বামীর মৃত্যুর পর সম্পত্তি হাতাতে হাজির বাংলাদেশি শ্বশুর-শাশুড়ি! বৌমার অভিযোগ, দু’জনেরই বাংলাদেশের পাসপোর্ট রয়েছে। মাঝেমধ্যে ভারতে এসে তাঁকে হুমকি দিচ্ছে তারা। এমনকী, একবার বাড়িতে এসে ভাঙচুর চালিয়ে তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টাও হয়েছিল। সম্প্রতি ভারতে এসে জাল নথি তৈরি করে এখানকার ভোটার তালিকায়ও তারা নাম তুলে নিয়েছে বলে অভিযোগ বউমার। এরপরেই স্বামীর সম্পত্তির অধিকার ধরে রাখতে আদালতের দ্বারস্থ হন মহিলা। শ্বশুর সোহারব তরফদার ও শাশুড়ি রহিমা বেগমের বিরুদ্ধে পুলিসকে মৌখিকভাবে অবগত করেন বউমা তথা বাগদার নলডুগাড়ির বাসিন্দা নাজমুল নাহার তরফদার।

Advertisement

জানা গিয়েছে, বছর ২৬ আগে নদীয়ার ধানতলার নাজমুল নাহারের সঙ্গে বাগদার বাসিন্দা রেজানুর তরফদারের বিয়ে হয়। বিয়ের পর নাজমুল জানতে পারেন, তাঁর স্বামী বাংলাদেশি। ২০২৪ সালের জানুয়ারি মাসে স্বামীর মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর বাংলাদেশ থেকে শ্বশুর-শাশুড়ি বউমার কাছে আসে। অভিযোগ, তারপরই অত্যাচার শুরু করে তারা। স্থানীয় সূত্রে খবর, ভারতে ওই শ্বশুর-শাশুড়ি সোহারব তরফদার এবং রূপা তরফদার নাম দিয়ে একাধিক পরিচয়পত্র তৈরি করায়। ভোটার তালিকায় নামও উঠে গিয়েছে তাদের। এনিয়ে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়ে। প্রশাসনের এক আধিকারিক বলেন, ‘ওই দু’জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ