ঢাকা, ২২ জানুয়ারি: ধন্দের অবসান! পাকাপাকি ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিল ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশের টিম। একমাত্র যদি অন্য ভেন্যুতে খেলা হয় তবেই তাঁরা সিদ্ধান্ত বদল করবে।
ঢাকা, ২২ জানুয়ারি: ধন্দের অবসান! পাকাপাকি ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিল ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশের টিম। একমাত্র যদি অন্য ভেন্যুতে খেলা হয় তবেই তাঁরা সিদ্ধান্ত বদল করবে।
বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, নিরাপত্তাজনিত কারণেই ভারতে খেলতে যাবে না টাইগার বাহিনী। এর আগে ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করলেও সেই আবেদনে কর্ণপাত করেনি আইসিসি এমনটাই অভিযোগ বিসিবির।
আজ, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম জানান, 'আমরা বিশ্বকাপ খেলতে খুবই আগ্রহী। আমাদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করলে আমরা খেলতে যাব। আইসিসি বাংলাদেশের ২০ কোটি মানুষের থেকে বিশ্বকাপের স্বপ্ন কেড়ে নিতে পারে না। ভারতে না খেলার সিদ্ধান্তে আমরা অনড় থাকব।