Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

আইনি প্রক্রিয়ায় হাসিনাকে ফেরানো হোক, সরব বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৪ সালে জুলাই অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইনি প্রক্রিয়ায় হাসিনাকে ফেরানো হোক, সরব বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে সেদেশে মুজিব-কন্যার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন আওয়ামি লিগ নেত্রী। এরই মাঝে বৃহস্পতিবার হাসিনাকে বাংলাদেশে ফেরানোর দাবি জানালেন সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এদিন তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়ার মাধ্যমে হাসিনাকে ফেরাতে চাই আমরা। তাঁর দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা আছে বলে মনে হয় না।’ এনিয়েই জোর চর্চা শুরু হয়েছে।

Advertisement

দিনকয়েক আগে এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা জানান, দ্রুত বাংলাদেশে ফিরতে চাই। কোনো নির্দিষ্ট সময় বা তারিখের উপর ফেরার বিষয়টি নির্ভর করছে না। বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ গড়ার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি। আমার ফেরাটাই সব নয়। বাংলাদেশে বাক স্বাধীনতা, রাজনৈতিক অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা করাও অত্যন্ত জরুরি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক নেতৃত্বের সমালোচনাও করেছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ