আবুজা, ৪ সেপ্টম্বর: তেলের পাইপলাইন থেকে অবৈধভাবে জ্বালানি সংগ্রহের সময় বিষাক্ত গ্যাস লিক করে মৃত্যু হল অন্তত ৪৩ জনের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে স্থানীয় সময় বৃৃহস্পতিবার মধ্যরাতে নাইজেরিয়ার তেলসমৃদ্ধ এলাকা ওক্রিকার ওকারি জেটিতে।
আবুজা, ৪ সেপ্টম্বর: তেলের পাইপলাইন থেকে অবৈধভাবে জ্বালানি সংগ্রহের সময় বিষাক্ত গ্যাস লিক করে মৃত্যু হল অন্তত ৪৩ জনের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে স্থানীয় সময় বৃৃহস্পতিবার মধ্যরাতে নাইজেরিয়ার তেলসমৃদ্ধ এলাকা ওক্রিকার ওকারি জেটিতে।
সূত্রের খবর, প্রায় ২০০ জন মানুষ কাঠের তৈরি ট্রলারে ও ছোট নৌকায় চড়ে একটি তেলের পাইপলাইনের কাছে গিয়ে পৌঁছন। সেখানে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছিলেন তারা। হঠাৎ উচ্চচাপে সেখান থেকে বিপুল পরিমাণ বিষাক্ত ধোঁয়া ও গ্যাস নির্গত হতে থাকে। গ্যাসের তীব্রতায় মুহূর্তের মধ্যেই বহু মানুষ ঘটনাস্থলেই জ্ঞান হারান। আতঙ্কে অনেকে নদীতেও ঝাঁপ দেন। এতে গ্যাসে আক্রান্ত হওয়ার পাশাপাশি একাধিক লোকের জলে ঢুবেই মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৩৭ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি ছয় জনের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি উদ্ধারকারীরা।
নাইজেরিয়ার পরিবেশ ও মানবাধিকার সংগঠন ওয়াইইএসির এক আধিকারিক জানান, উচ্চচাপে পাইপলাইন থেকে জ্বালানি বের করার সময় বিষাক্ত রাসায়নিক ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৪৩ জন শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন। নদীতেও এখনো বেশ কিছু মৃতদেহ ভাসতে দেখা গিয়েছে এবং বহু মানুষ নিখোঁজও রয়েছেন বলেও তিনি দাবি করেন।
নাইজেরিয়ার নাইজার বদ্বীপ অঞ্চলে দীর্ঘদিন ধরে অবৈধ তেল উত্তোলন ও পাইপলাইন থেকে জ্বালানি চুরির ঘটনা চলে আসছে বলে সূত্রে জানা গিয়েছে ঝুঁকিপূর্ণ এসব কর্মকাণ্ডে অতীতেও অগ্নিকাণ্ড, বিস্ফোরণ ও বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে বহু মানুষের প্রাণহানি ঘটেছে।