Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

হাসিনাকে কংসের সঙ্গে তুলনা তারেকের

নাম না করে আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনাকে কংসের সঙ্গে তুলনা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

হাসিনাকে কংসের সঙ্গে তুলনা তারেকের
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: নাম না করে আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনাকে কংসের সঙ্গে তুলনা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকায় জন্মাষ্টমীর একটি অনুষ্ঠানে যোগ দেন তারেক। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীকে তোপ দেগে তিনি বলেন, ‘কংসের মতো’ শাসক দেড় দশকেরও বেশি সময় ধরে জনগনকে অধিকার থেকে বঞ্চিত রেখেছিল। রাজনৈতিক ও সামাজিক স্তরের সকল মানুষ একত্র হয়ে ‘কংসের মতো ফ্যাস্টিস্ট’দের পতন ঘটিয়েছে। তিনি বলেন, হিন্দুরা বিশ্বাস করেন শ্রীকৃষ্ণ কংসকে পরাজিত করে অশুভের বিনাশ ও ন্যায়ের প্রতিষ্ঠা করেছিলেন। সেই আদর্শ থেকেই বাংলাদেশকে নতুন গণতন্ত্রের পথে এগিয়ে যাবে। বিগত দিনগুলিতে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। সেই ঘটনার প্রেক্ষিতে তারেকের আশ্বাস, সরকার প্রতিটি নাগরিককে সুরক্ষা দিতে অঙ্গীকারবদ্ধ। সম্প্রীতির বার্তা দিয়ে তারেক বলেন, সংখ্যাগুরু বা সংখ্যালঘু বিচার করলে হবে না। নিজেদের বাংলাদেশি হিসাবে ভাবুন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ