Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ফের সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা বাড়াল ইউনুস সরকার

গত ৮ আগস্ট বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর কয়েকদিন পরে সেপ্টেম্বরের মাঝামাঝি বিশেষ ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল তিন বাহিনীর হাতে।

ফের সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা বাড়াল ইউনুস সরকার
  • ১৩ মার্চ, ২০২৫ ১৭:৩০
Prefer us on Google

ঢাকা, ১৩ মার্চ: সাত মাসের বেশি হয়ে গেল মহম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে বাংলাদেশে। তবুও শান্তি ফেরেনি পদ্মাপারে। দুষ্কৃতী ও মৌলবাদীদের ‘স্বর্গরাজ্য’ হয়ে উঠেছে গোটা দেশ। ক্রমশ মাথা চাড়া দিচ্ছে ছিনতাই, খুন, ধর্ষণের মতো অপরাধ। এই পরিস্থিতিতে আরও একবার সশস্ত্রবাহিনীর বিশেষ ক্ষমতার মেয়াদ বৃদ্ধি করল ইউনুস সরকার। 

Advertisement

গত ৮ আগস্ট বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর কয়েকদিন পরে সেপ্টেম্বরের মাঝামাঝি বিশেষ ক্ষমতা তুলে দেওয়া হয়েছিল তিন বাহিনীর হাতে। ফলে এখন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা নির্দিষ্ট কিছু অভিযোগের বিচার করতে পারেন। আরও ৬০ দিনের জন্য সশস্ত্র বাহিনীর সেই ক্ষমতার মেয়াদ বৃদ্ধি করল সরকার। বৃহস্পতিবার   জনপ্রশাসন মন্ত্রক থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

কোটা বিরোধী আন্দোলন ঘিরে সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত বছরের ১৯ জুলাই ভোরে সেনাবাহিনী মোতায়েন করে তৎকালীন আওয়ামি লিগ সরকার।  জারি হয় কার্ফু। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট দেশের দায়িত্বভার গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। এখন পরিস্থিতির উন্নতি না হওয়ায় দেশজুড়ে সেনা মোতায়েন আছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ