Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘বাংলার বাড়ি’: উপভোক্তারা কেমন বাড়ি তৈরি করেছেন, দেখলেন জেলাশাসক

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রথম পর্যায়ের টাকা পাঠানোর পর উপভোক্তারা বাড়ি তৈরির কাজ করেছেন।

‘বাংলার বাড়ি’: উপভোক্তারা কেমন বাড়ি তৈরি  করেছেন, দেখলেন জেলাশাসক
  • ১১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রথম পর্যায়ের টাকা পাঠানোর পর উপভোক্তারা বাড়ি তৈরির কাজ করেছেন। উলুবেড়িয়া ১ নং ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েত এলাকায়ও অনেক নতুন বাড়ি নির্মাণ হচ্ছে এই প্রকল্পের আওতায়। উপভোক্তারা কীরকম বাড়ি করেছেন, তা সরেজমিনে দেখতে বৃহস্পতিবার হাটগাছা ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেন হাওড়ার জেলাশাসক পি দীপাপপ্রিয়া। তাঁর সঙ্গে ছিলেন উলুবেড়িয়ার মহকুমাশাসক মানসকুমার মণ্ডল এবং উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক। এদিন জেলাশাসক উপভোক্তাদের সঙ্গে কথাও বলেন। পাশাপাশি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে তালিকাভুক্ত উপভোক্তাদের বিভিন্ন বিষয় ‘সুপার চেকিং’ করেন তিনি। পরে তিনি এলাকার ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে গিয়ে সেখানে উপস্থিত মানুষজনের সঙ্গে কথা বলেন। বিডিও এইচ এম রিয়াজুল হক বলেন, ‘বাংলার বাড়ি প্রকল্পে প্রথম পর্যায়ে ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ২১২৫ জন উপভোক্তা অর্থ পেয়েছিলেন। 

Advertisement

যার মধ্যে ৮ জন উপভোক্তা অর্থ পাওয়ার পরেও বাড়ি না করায় তাদের শোকজ করা হয়েছে পাশাপাশি তাঁদের অর্থ ফেরত দিতেও বলা হয়েছে।’ তিনি আরও জানান, দ্বিতীয় পর্যায়ে ব্লকে ৪,৯৯৩ জন উপভোক্তার নাম তালিকাভুক্ত হয়েছে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ