Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বনগাঁ পুরসভা: পদত্যাগের সিদ্ধান্ত ঝুলে, চেয়ারম্যানের কনভেনশন ডাকা নিয়ে তুমুল বিতর্ক

পুরসভায় চলা অচলাবস্থার মধ্যেই নাগরিক কনভেনশনের ডাক দিলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। আগামী বৃহস্পতিবার টাউনহল ময়দানে এই কনভেনশন অনুষ্ঠিত হবে।

বনগাঁ পুরসভা: পদত্যাগের সিদ্ধান্ত ঝুলে, চেয়ারম্যানের কনভেনশন ডাকা নিয়ে তুমুল বিতর্ক
  • ১১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: পুরসভায় চলা অচলাবস্থার মধ্যেই নাগরিক কনভেনশনের ডাক দিলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। আগামী বৃহস্পতিবার টাউনহল ময়দানে এই কনভেনশন অনুষ্ঠিত হবে। আগামীতে তিনি কোন পথে হাঁটবেন সেটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ফলে তাঁর এই নাগরিক কনভেনশন নিয়ে শহরে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। এবিষয়ে একটি অডিয়োর মাধ্যমে প্রচার করা হচ্ছে চেয়ারম্যানের পক্ষ থেকে। পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, বর্তমানে পুরসভা নিয়ে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষের মনে নানা প্রশ্ন জেগেছে। এদিনের কনভেনশনে সব প্রশ্নের ইতি ঘটবে। উল্লেখ্য গত ৬ তারিখ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে নির্দেশ দিয়ে দলের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়। সেই নির্দেশ অমান্য করায় পরবর্তীতে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে চিঠি দেন দলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে চিঠিতে। যদিও কনভেনশন নিয়ে বিশ্বজিৎ দাস কোনও মন্তব্য করতে চাননি। অন্যদিকে সোমবার বনগাঁ ইছামতী নদীতে নৌকায় চড়ে নদী পরিষ্কার রাখতে আহ্বান জানান পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। নদী বক্ষ থেকেই মাইকে নদীপাড়ের বাসিন্দাদের সচেতন করেন তিনি। নদীতে নোংরা না ফেলার জন্য বলেন চেয়ারম্যান। এবিষয়ে চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, কেন্দ্রের উদাসীনতায় ইছামতী নদী কচুরিপানায় আবদ্ধ ছিল। পুরসভার পক্ষ থেকে প্রায় চার কিলোমিটার নদী পরিষ্কার করা হয়েছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ