Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সুমিত রায় মামলার তদন্তে ব্যান্ডেলের যুবককে আটক

ব্যান্ডেলের কেওটা রাধারানি কলোনির বাসিন্দা তৃণমূল নেতা পলাশ চক্রবর্তীকে আটক করল পুলিশ।

সুমিত রায় মামলার তদন্তে ব্যান্ডেলের যুবককে আটক
  • ২৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ব্যান্ডেলের কেওটা রাধারানি কলোনির বাসিন্দা তৃণমূল নেতা পলাশ চক্রবর্তীকে আটক করল পুলিশ। সাদা পোশাকের একদল পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে ব্যান্ডেলে পলাশের বাড়িতে গিয়ে তাঁকে আটক করে নিয়ে যায়। জানা গিয়েছে, ওই যুবক যেমন স্থানীয় তৃণমূল নেতা, তেমনই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের ঘনিষ্ঠ ছিলেন। বর্তমানে সুমিতের বিরুদ্ধে পুলিশ লুক আউট নোটিস জারি করেছে। সেই সূত্রেই পলাশকে আটক করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে পলাশের বাবা প্রদীপ চক্রবর্তী জানিয়েছেন, রাতে পুলিশ এসে ছেলেকে জিজ্ঞাসাবাদ করে। তারপর সঙ্গে করে নিয়ে যায়। কোন থানার পুলিশ বা কী অভিযোগ সে সম্পর্কে তাঁরা কিছু বলেননি। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত, ছাত্র রাজনীতির হাত ধরেই পলাশের তৃণমূলের সংস্পর্শে আসা। শ্রীরামপুর কলেজে তিনি তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। 

Advertisement

পরবর্তীকালে নিয়োগ মামলায় অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয়। শ্রীরামপুর নাকি শান্তনু, কোন সূত্র ধরে তাঁর সঙ্গে সুমিতের ঘনিষ্ঠতা, তা স্পষ্ট নয়। বর্তমানে ওই যুবক মূল্যবান গ্রহরত্নের ব্যবসা করতেন। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিতের শ্বশুরবাড়ি শ্রীরামপুরে। সম্প্রতি সেখানেও পুলিশ অভিযান চালিয়েছিল। তবে সুমিতের খোঁজ মেলেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ