Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

রথ উপলক্ষ্যে কাটোয়া থেকে ব্যান্ডেলগামী লোকাল পৌঁছাবে কলকাতা স্টেশন

রথযাত্রা উপলক্ষ্যে কাটোয়া থেকে কলকাতা স্টেশন পর্যন্ত লোকাল ট্রেন চলবে। যাতায়াত সহজ হবে নবদ্বীপবাসীর জন্য। বিস্তারিত পড়ুন।

রথ উপলক্ষ্যে কাটোয়া থেকে ব্যান্ডেলগামী লোকাল পৌঁছাবে কলকাতা স্টেশন
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: কাটোয়া থেকে ব্যান্ডেল পর্যন্ত চলাচলকারী লোকাল ট্রেনটি আসন্ন রথযাত্রা উপলক্ষ্যে সাময়িকভাবে কলকাতা স্টেশন পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। রথযাত্রাকে সামনে রেখে ১৩, ১৪ ও ১৫ জুলাই এবং উল্টোরথ উপলক্ষ্যে আগামী ২১, ২২ ও ২৩ জুলাই—এই ছ’দিন ট্রেনটি কলকাতা স্টেশন পর্যন্ত চলাচল করবে। রথযাত্রা উপলক্ষ্যে এই বিশেষ পরিষেবা চালুর উদ্যোগে খুশি নবদ্বীপবাসী। তাঁদের আশা, আসন্ন রথ উপলক্ষ্যে যাতায়াত অনেক সহজ হবে।

Advertisement

রেল মন্ত্রক সূত্রে খবর, রথযাত্রা উপলক্ষ্যে কাটোয়া-ব্যান্ডেল যে লোকাল ট্রেনটি যাতায়াত করত সেটি নবদ্বীপে সন্ধ্যা ৭টা বেজে ৩৬ মিনিট নাগাদ. ছেড়ে যায়। এখন এই গাড়িটিকে কলকাতা স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া হবে। সোম, মঙ্গল ও বুধ এই তিন দিন ট্রেনটি কলকাতা স্টেশন পর্যন্ত চলবে। তারপর উল্টোরথযাত্রা উপলক্ষ্যে ২১, ২২ ও ২৩ জুলাই তিন  দিন কাটোয়া - ব্যান্ডেল লোকালটি কলকাতা স্টেশন পর্যন্ত যাবে। এছাড়া সোজা ও  উল্টোরথ এই দু’দিন অতিরিক্ত একজোড়া স্পেশাল ট্রেন নবদ্বীপ থেকে ব্যান্ডেল হয়ে হাওড়ার মধ্যে চলাচল করবে। 
নবদ্বীপের বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী জানান, রথযাত্রা উপলক্ষ্যে কাটোয়া-নবদ্বীপ-ব্যান্ডেল লোকাল ট্রেনটি বিশেষ ব্যবস্থায় কলকাতা স্টেশন পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। কাটোয়া থেকে কলকাতা রুটে বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন। তাঁদের দীর্ঘদিনের দাবি ও অনুরোধের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিধায়ক শ্রতিশেখর জানান, ট্রেনটি কাটোয়া থেকে সন্ধ্যা ৬টা বেজে ৫০ মিনিটে ছেড়ে নবদ্বীপ ধাম স্টেশনে ৭টা ৩৪ মিনিটে পৌছাবে। আবার সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে ছেড়ে যাবে এবং নির্ধারিত সময়ে ছেড়ে ব্যান্ডেলে পৌঁছাবে রাত ৯ টায়। সেখান থেকে কলকাতা স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় রাত ১০টা বেজে ২০ মিনিটে। এই ট্রেন কলকাতা স্টেশনে পৌঁছানোর প্রায় এক ঘণ্টা বাদে কলকাতা থেকে আর একটি রথযাত্রা স্পেশাল এক্সপ্রেস ট্রেন ছাড়বে। বিধায়ক আরও জানান, নবদ্বীপ ধাম স্টেশনে এখনও এক্সপ্রেস ট্রেনের রক্ষণাবেক্ষণের (মেইনটেন্যান্স) পরিকাঠামো নেই। যে স্টেশন থেকে ট্রেনের যাত্রা শুরু ও শেষ হয়, সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকা বাধ্যতামূলক।

Advertisement
সম্পর্কিত সংবাদ