Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাট: টোটোর রুট ও পার্কিং নির্দিষ্ট করল পুলিশ, যত্রতত্র পার্কিংয়ে জরিমানা

বালুরঘাট শহরে টোটোর জন্য আলাদা রুট ও পার্কিং নির্দিষ্ট করল ট্রাফিক পুলিশ। শনিবার বাস, অটো ও টোটোর মালিকদের সঙ্গে বৈঠক করে রুটের নানা বিষয় জানিয়ে দেয় ট্রাফিক পুলিশ।

বালুরঘাট: টোটোর রুট ও পার্কিং নির্দিষ্ট করল পুলিশ, যত্রতত্র পার্কিংয়ে জরিমানা
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট শহরে টোটোর জন্য আলাদা রুট ও পার্কিং নির্দিষ্ট করল ট্রাফিক পুলিশ। শনিবার বাস, অটো ও টোটোর মালিকদের সঙ্গে বৈঠক করে রুটের নানা বিষয় জানিয়ে দেয় ট্রাফিক পুলিশ। বালুরঘাটের পুলিশ লাইনে আয়োজিত বৈঠকে ট্রাফিকের তরফে নানা গাইডলাইন জানিয়ে দেওয়া হয়েছে। 

Advertisement

পুলিশ প্রশাসন জানিয়েছে, নির্দিষ্ট জায়গা থেকেই বাস এবং অটো ছাড়বে। তবে টোটো ও অন্য যানবাহনের ক্ষেত্রে যত্রতত্র পার্কিং করা যাবে না। বালুরঘাট শহরে বেশ কিছু নির্দিষ্ট পার্কিং জোন করা হচ্ছে। 
শহরবাসীর অভিযোগ, গ্রাম থেকে বহু টোটো শহরে ঢোকে। ফলে পুজোর মুখে বালুরঘাট শহরে যানজট বাড়ছে। টোটো নিয়ে ভোগান্তির আশঙ্কা করছেন শহরবাসীর অনেকে।
এ বিষয়ে ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা জানান, বাস, অটো এবং টোটোর মালিকদের সঙ্গে বৈঠক হয়েছে। পুজোয় শহরে যাতে সুষ্ঠুভাবে যান চলাচল করতে পারে তা দেখা হচ্ছে। দর্শনার্থীদেরও যাতে সমস্যা না হয় সেই দিকগুলি দেখা হচ্ছে। টোটোর জন্য শহরে নির্দিষ্ট পার্কিং জোন করা হচ্ছে। নির্দিষ্ট রুটও জানিয়ে দেওয়া হয়েছে। 
ট্রাফিক সূত্রে খবর, বালুরঘাট শহরে বাসস্ট্যান্ডের অভিমুখে টোটো যাবে। এরপর বিশ্বাসপাড়া মোড় থেকে টোটোর রুট পরিবর্তন হবে। ভিতর দিয়ে টোটো প্রবেশ করে একেবারে ডানলপ মোড়ে উঠবে। মূলত, ওয়ানওয়ে-তে টোটো চলবে। 
টোটোর পার্কিং জোন করা হয়েছে, শহরের ট্রাক টার্মিনাস, ট্যাক্সিস্ট্যান্ড, আন্দোলন সেতুর কাছে, এনসি স্কুলের মাঠ, দিশারি ময়দান। এর বাইরে টোটো পার্কিং করলে জরিমানা করা হবে। অন্য গাড়ির ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর করা হয়েছে। 
এদিকে, বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে যাতে বাস চলাচল করে তার দাবি পুলিশের কাছে রেখেছেন বাস মালিকরা। সেই দাবি মেনে নেওয়া হয়েছে। পুজোর কয়েকটা দিন নির্দিষ্ট সময়ে শহরে ভারী গাড়ি ঢোকা নিষেধ রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ