Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেআইনিভাবে ভরাট পুকুর থেকে  মাটি তোলার নির্দেশ পুরসভার

বেআইনিভাবে ভরাট পুকুর থেকে  মাটি তোলার নির্দেশ পুরসভার
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: রাতারাতি মাটি ফেলে পুকুর ভরাট করার অভিযোগ উঠেছিল উলুবেড়িয়ার ২৭ নম্বর ওয়ার্ডের গঙ্গারামপুরের জনৈক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি নজরে আসার পরেই মঙ্গলবার ওই পুকুর থেকে মাটি তুলে ফেলার নির্দেশ দিল উলুবেড়িয়া পুরসভা। এদিন বিকেলে পুরসভার চেয়ারম্যান অভয় দাস নিজে দাঁড়িয়ে পুকুর থেকে মাটি তোলার কাজ পরিদর্শন করলেন।
Advertisement
উলুবেড়িয়া শহরের ওটি রোডের পাশেই পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের গঙ্গারামপুর এলাকায় রাতে মাটি এনে বেআইনিভাবে একটি পুকুর ভরাট করার অভিযোগ উঠছিল। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, লোকচক্ষুর অন্তরালে থাকায় পুকুর ভরাটের বিষয়টি প্রথমে অনেকেই জানতে পারেননি। কিন্তু বেআইনিভাবে এই পুকুর ভরাটের বিষয়টি সামনে আসতেই পুরসভা অবিলম্বে পুকুর ভরাট বন্ধের নির্দেশ দেয়। এরপর মাটি তুলে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়। মঙ্গলবার বিকেল থেকে পুকুরের মাটি তোলার কাজ শুরু হয়। পুরসভার চেয়ারম্যান অভয় দাস জানান, খবর পাওয়ার পরেই পুকুর ভরাট বন্ধ করা হয়েছে। পাশাপাশি পুকুরে 
ফেলা মাটিও তোলার নির্দেশ দেওয়া হয়েছে। -নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ