Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেআইনি মদ বিক্রির প্রতিবাদ করায় মারধর মহিলাদের

বেআইনি মদ বিক্রির প্রতিবাদ করায় মারধর মহিলাদের
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানকর: বেআইনি মদ বিক্রির প্রতিবাদ করায় মহিলাদের উপর চড়াও হল মদ বিক্রেতার পরিবার। পানাগড় বাজারের ঝুপড়িপাড়ার মহিলারা বুধবার এই নিয়ে কাঁকসা থানার দ্বারস্থ হলেন। তাঁদের অভিযোগ, ঝুপড়িপাড়া এলাকায় অবৈধভাবে দেশি ও বিদেশি মদ বিক্রি হয়। এলাকার মহিলারা একজোট হয়ে মদ বিক্রি বন্ধ করেন। গত ১৩ তারিখে এলাকার ৫০ জন মহিলা কাঁকসা থানায় এসে বিষয়টি নিয়ে ডেপুটেশনও দিয়েছিলেন। স্থানীয় বাসিন্দা রেখা বাউরি বলেন, মদ বিক্রির প্রতিবাদ করায় এক মদ বিক্রেতার পরিবার আমাকে মারধর করে। আমি কাঁকসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা করিয়েছি। আমি চাই এলাকায় মদ বিক্রি বন্ধ হোক এবং যারা আমাকে মারধর করেছে তারা শাস্তি পাক। 
Advertisement
এদিন থানায় দাঁড়িয়ে এলাকার অপর বাসিন্দা সোমা বাউরি বলেন, মদ বিক্রি বন্ধ করতে থানার দ্বারস্থ হয়েছি। থানা থেকে আশ্বাসও দেওয়া হচ্ছে এলাকায় যাবে। কিন্তু পুলিস এলাকায় যাচ্ছে না। অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে। কাঁকসা থানার পুলিস বিষয়টি দেখার আশ্বাস দিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ