Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগদার সিন্দ্রাণী পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান বিজেপির

বাগদার সিন্দ্রাণী পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান বিজেপির
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: মঙ্গলবার দায়িত্ব নিলেন বাগদা সিন্দ্রাণী পঞ্চায়েতের নতুন প্রধান ও উপপ্রধান। প্রধান হয়েছেন বিজেপির অনামিকা বিশ্বাস। অন্যদিকে উপপ্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন বিজেপির প্রদ্যুৎ মণ্ডল। এদিন পঞ্চায়েতের বিজেপি সদস্যদের উপস্থিতিতে প্রধান ও উপপ্রধান হিসাবে তাঁদের বেছে নেওয়া হয়েছে।

Advertisement

সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতে মোট আসন ৩০টি। ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে ১৬টিতে তৃণমূল জয়লাভ করেছিল। বিজেপি পেয়েছিল ১৪টি আসন। তৃণমূলের শম্পা মণ্ডল তখন প্রধান হয়েছিলেন। উপপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল সৌমেন ঘোষকে। বিধানসভা নির্বাচনের পর রাজ্যে পালাবদলের পর প্রধান ও উপপ্রধান ইস্তফা দেন। বেশ কিছুদিন পঞ্চায়েতের এই দু’টি পদ শূন্য ছিল। ফলে বাসিন্দারা নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। মঙ্গলবার ব্লক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে এক বৈঠকে প্রধান ও উপপ্রধানের নাম ঘোষণা করা হয়। তবে এই বৈঠকে তৃণমূলের কোনো সদস্য ছিলেন না। দায়িত্ব নিয়েই অনামিকা বিশ্বাস বলেন, পঞ্চায়েতের প্রধান না থাকায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছিল। এবার তাঁরা পরিষেবা পাবেন। আমরা মানুষের জন্য কাজ করতে চাই। এ বিষয়ে প্রাক্তন প্রধান এবং উপপ্রধান অবশ্য কোনো মন্তব্য করেননি। বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গয়ালি বলেন, তৃণমূলের প্রধান ও উপপ্রধান মানুষকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছেন। সরকার বদলের পর মানুষ দুর্নীতির হিসাব চাইতে গেলে তাঁরা ইস্তফা দেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ