সংবাদদাতা, বনগাঁ: দীর্ঘদিন ধরেই বেহাল বনগাঁ বাগদা সড়ক। এবার ফিরতে চলেছে হাল। খুব শীঘ্র জাতীয় সড়কের তকমা পাবে এই সড়ক। জানালেন খাদ্যমন্ত্রী।
সংবাদদাতা, বনগাঁ: দীর্ঘদিন ধরেই বেহাল বনগাঁ বাগদা সড়ক। এবার ফিরতে চলেছে হাল। খুব শীঘ্র জাতীয় সড়কের তকমা পাবে এই সড়ক। জানালেন খাদ্যমন্ত্রী।
শুক্রবার বনগাঁয় একাধিক কর্মসূচিতে অংশ নেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। একটি অনুষ্ঠানে মন্ত্রীকে বাগদা রোডের বেহাল দশা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, শীঘ্রই চার লেনের জাতীয় সড়ক হবে বাগদা রোড। কয়েক দিনের মধ্যেই বাগদা সড়কের দায়িত্ব নেবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এরপরই চার লেনের রাস্তার কাজ শুরু হবে। এছাড়াও রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন মন্ত্রী। শুক্রবার বিশ্বকর্মা পুজো উপলক্ষ্যে পেট্রাপোল সীমান্তে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক নেতা ব্যবসায়ীদের কাছে অনৈতিক দাবি করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিন তিনি বলেন, পেট্রাপোল ল্যান্ডপোর্ট এলাকায় যারা ব্যবসায়ী আছেন তাঁরা নিজেদের মতো ব্যবসা করুন। কোনো রাজনৈতিক নেতা যদি আপনার কাছে অনৈতিক দাবি করে আমাকে লিখিত জানাবেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বনগাঁ ব্লকের গোপালনগর ২ নম্বর পঞ্চায়েতের একটি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন করেন মন্ত্রী।