Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আবহাওয়া খারাপ, বিমান বিভ্রাট

আবহাওয়া খারাপের কারণে একাধিক বিমান নির্দিষ্ট সময়ে ওঠানামা করতে পারেনি কলকাতা বিমানবন্দরে। আবার বেশ কিছু বিমান অন্যত্র ঘুরিয়ে দিতে হয়।

আবহাওয়া খারাপ, বিমান বিভ্রাট
  • ২৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আবহাওয়া খারাপের কারণে একাধিক বিমান নির্দিষ্ট সময়ে ওঠানামা করতে পারেনি কলকাতা বিমানবন্দরে। আবার বেশ কিছু বিমান অন্যত্র ঘুরিয়ে দিতে হয়। কলকাতা বিমানবন্দর থেকে জানা গিয়েছে, শনিবার দুবাই-কলকাতা, ব্যাংকক -কলকাতা, হায়দ্রাবাদ-কলকাতা, বেঙ্গালুরু -কলকাতা বিমান নির্দিষ্ট সময় অবতরণ করতে পারেনি। সেই বিমানগুলিকে অন্যত্র করিয়ে দিতে হয়। ঘটনাচক্রে আবহাওয়া খারাপের কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিমানও পড়েছিল। শুক্রবার রাত ১২টা ২৫ মিনিটে তাঁর বিমান কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু ৫৫ মিনিট দেরিতে ১টা ২০ মিনিটে তাঁর বিমান কলকাতায় অবতরণ করে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ