বিশেষ সংবাদদাতা, ইম্ফল: অশান্ত মণিপুরে ফের হিংসার শিকার সাংবাদিক। সোমবার গভীর রাতে প্রবীণ সাংবাদিক ইয়াম্বেম লাবাকে অপহরণ করে সশস্ত্র জঙ্গিরা। যদিও দুপুর নাগাদ তাঁকে ছেড়ে দেওয়া হয়। এর পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতীতের সমস্ত মন্তব্যের জন্য ক্ষমা চান লাবা। বলেন, আগামী দিনে এধরণের মন্তব্য থেকে বিরত থাকবেন।
Advertisement
ইম্ফলের উরিপোক ইয়াম্বেম লেইকায়ের বাসিন্দা লাবা। জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে তিনটে নাগাদ রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের কট্টর সমালোচক এই সাংবাদিকের বাড়িতে ঢুকে পড়ে ১৫ থেকে ২০ জন সশস্ত্র জঙ্গি । কোনও কিছু বুঝে উঠার আগেই কপালে বন্দুক ঠেকিয়ে তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।
রাজ্যে চলতি হিংসা ঘটনা নিয়ে বহুবার সোচ্চার হয়েছেন এই সাংবাদিক। একাধিকবার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রীর পদ থেকে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে। ‘মণিপুর মানেই বীরেন নয়, বীরেন মানেই মণিপুর নয়’— সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর এই পোস্ট অনেকের দৃষ্টি আকর্ষণ করে। সোমবার রাতে একটি স্থানীয় টিভি চ্যানেলে তিনি মন্তব্য করেন, রাজ্যে অস্ত্র সহ জঙ্গি দলের আনাগোনা বাড়ছে। এর জেরেই তাঁকে অপহরণ করা হয়েছে বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, এর আগেও লাবাকে একাধিকবার প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। গত চার মাসে, তাঁর বাড়িতে দু’বার জঙ্গিরা হামলা চালায়। লাবা একজন সাংবাদিকের পাশাপাশি মণিপুর মানবাধিকার কমিশনের প্রাক্তন সদস্য।