Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়ি থেকে বেরিয়ে আসা খুদেকে মা-বাবার হাতে তুলে দিল পুলিস

বাড়ি থেকে বেরিয়ে আসা খুদেকে মা-বাবার হাতে তুলে দিল পুলিস
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পুলিসি তৎপরতায় বাড়ি থেকে বেরিয়ে আসা খুদেকে ফিরে পেল পেল তার বাবা-মা। বুধবার আসানসোল দক্ষিণ থানার ভগৎ সিং মোড়ে একটি মিষ্টির দোকানে সাড়ে চার বছরের শিশুটি কান্নাকাটি করতে থাকে। কয়েকজন যুবক বাচ্চাটিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই এলাকায় থাকা ট্রাফিক পুলিস হস্তক্ষেপ করে। অফিসে নিয়ে গিয়ে শিশুটির নাম, স্কুলের নাম জিজ্ঞাসা করে পুলিস। সে পুলিস কাকুদের কাছে নিজের নাম বলে অনন্য ঘোষ। তার স্কুলেরও নাম জানায়। এরপরই পুলিস ওই স্কুলে গিয়ে শিশুটির অভিভাবকদের নাম ও ফোন নম্বর সংগ্রহ করে। অনন্যার মা অরুন্ধতী ঘোষ ডিআরএম অফিসের কর্মী। বাড়িতে তাঁর স্বামী থাকলেও ছেলে কখন বাড়ির বাইরে বেরিয়ে গিয়েছে তিনি বুঝতে পারেননি। ছেলেকে দেখতে না পেয়ে ঘোষ দম্পতি আসানসোল দক্ষিণ থানার দক্ষিণ ফাঁড়িতে হাজির হন। শিশুটি প্রায় ৫০০ মিটার হেঁটে ভগৎ সিং মোড়ের কাছে চলে আসে।  সঠিক সময়ে ট্রাফিক পুলিস হস্তক্ষেপ করায় শিশুটি প্রাণে রক্ষা পায়। ট্রাফিক ওসি রাম অযোধ্যা মিশ্র বলেন, স্কুল থেকে পাওয়া ফোন নম্বরে শিশুটির মাকে ফোন করি। তারপরই সব নথি দেখে তাঁদের হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়। ঘোষ দম্পতি পুলিসের এই তৎপরতার খুশি।
Advertisement
সম্পর্কিত সংবাদ