Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড় রানে জিতল ফেন্ডস ইউনিয়ন ও হিন্দ ক্লাব

বড় রানে জিতল ফেন্ডস ইউনিয়ন ও হিন্দ ক্লাব
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: সোমবার সিনিয়র ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগের দু’টি খেলা ছিল। স্টেডিয়ামের দু’টি মাঠে খেলা দু’টি হয়। একটি খেলায় বহরমপুর গুডমর্নিং ক্লাবকে ২১৯ রানে হারাল ফেন্ডস ইউনিয়ন ক্লাব। অপর খেলায় কাশিমবাজার স্পোর্টস অ্যাকাডেমিকে ১৭৯ রানে হারাল হিন্দ ক্লাব। প্রথম খেলায় এফইউসি প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১০ রান তোলে। মাত্র ৬৭ বলে ১২৪ রান করেন মেঘবরণ রায়। মেঘবরণের শতরানে রয়েছে ১৪টি ছক্কা ও একটি চার। পরে ব্যাট করতে নেমে গুডমর্নিং ক্লাব মাত্র ৯১ রানে দশ উইকেট হারায়। 
Advertisement
অপর খেলায় হিন্দ ক্লাব প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৯৭ রান। দীপায়ন বিশ্বাস করেন ৫৬ রান। কাশিমবাজার স্পোর্টস অ্যাকাডেমি পরে ব্যাট করতে নেমে ১১৮ রানে সবকটি উইকেট হারায়। হিন্দ ক্লাবের অঙ্কিত চক্রবর্তী ও রণজিৎ দে ৪টি করে উইকেট পেয়েছেন।
একই দিনে অনূর্ধ্ব-১৩ ক্রিকেট লিগে মুর্শিদাবাদ ক্রিকেট অ্যাকাডেমির বিরুদ্ধে ৫ উইকেটে জয়লাভ করে ভগবানগোলা ইয়ুথ ক্রিকেট অ্যাকাডেমি। অপর খেলায় কেবিএফএ ৫ উইকেট হারিয়ে বিপক্ষ দলের সামনে জয়ের জন্য ২৯১ রানের টার্গেট রাখে। ৭৬ রানে দশ উইকেট হারায় আরকেএনসিএ। ২১৪ রানে জয়ী হয় কেবিএফএ। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ী বলেন, এদিন দু’টি বিভাগের চারটি খেলা ছিল। সীমিত ওভারের খেলায় তিনটি দল প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়েছিল।
সম্পর্কিত সংবাদ