Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বিয়ে রুখল পুলিস-সিডব্লুসি

বিয়ে রুখল পুলিস-সিডব্লুসি
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: প্রতিবেশীদের ফোন পেয়ে বৃহস্পতিবার এক নাবালক ও এক নাবালিকার বিয়ের চেষ্টা রুখে দিল শামুকতলা থানার পুলিস ও সিডব্লুসি। এদিন কালচিনির আছড়াপাড়ার ১৪-১৫ বছর বয়সি ওই নাবালক ও নাবালিকা শামুকতলা থানার কোহিনুর গ্রাম পঞ্চায়েতের শালধুরায় যায় পরিচিত এক বন্ধুর বাড়িতে। প্রতিবেশীরা তাদের বিয়ের মতলব বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বিষয়টি ফোনে পুলিস ও সিডব্লুসিকে জানায়। তারপরেই পুলিস ও সিডব্লুসির কর্তারা দুপুরে শালধুরায় হাজির হয়ে যায়। উদ্ধার করা হয় ওই নাবালক ও নাবালিকাকে। শামুকতলা থানার ওসি জগদীশচন্দ্র রায় বলেন, দুই নাবালক নাবালিকাকে সিডব্লুসির হাতে তুলে দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান অসীম বসু বলেন, নাবালক ও নাবালিকাকে আলাদা আলাদা সরকারি হোমে পাঠানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ