সংবাদদাতা, নবদ্বীপ: বাংলার বাড়ি প্রকল্পের কাজ চলছে। এবিষয়ে নদীয়া জেলার ১১টি পুরসভাকে নিয়ে পুরসভা ভিত্তিক একটা পর্যালোচনা হল। শনিবার নবদ্বীপ পুরসভার রবীন্দ্র সংস্কৃতি মঞ্চ সহ আরও দু’টি জায়গায় জেলার পুরসভার প্রতিনিধিদের নিয়ে পর্যবেক্ষণ বৈঠক হয়। এদিন রাজ্য সরকারের পুর নগরোন্নয়ন দপ্তরের বিশেষ সচিব তথা সুডার ডিরেক্টর জলি চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের ১৪ জন প্রতিনিধি এসেছিলেন।
Advertisement
সম্প্রতি ৩২ হাজার বাড়ি যেগুলি ‘রুফ লেভেলে’ বা ছাদ তৈরির পর্যায়ে আছে সেগুলি শেষ করার জন্য টাকা দেওয়া হয়েছে। পুরসভা ধরে ধরে খতিয়ে দেখা হল, যাতে ১৫ মার্চের মধ্যে বাড়িগুলি সম্পূর্ণ করা যায়। এছাড়াও অনেকগুলি বাড়ি আছে যেগুলির ভিত তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে, ১৫ মার্চের মধ্যে সেগুলির পর্যালোচনা করা। এর পাশাপাশি এই বাড়ি তৈরির প্রকল্প নজর দেওয়া হয়েছে আরও একটি বিষয়ে। এই প্রকল্পের আওতায় থাকা বাড়ি তৈরির জন্য যে নির্মাণ খরচ হয়, তার পাঁচ শতাংশ টাকা পরিকাঠামো তৈরির কাজে রাজ্য সরকার দেয় ও পাঁচ শতাংশ টাকা দেয় পুরসভা । এই ১০ শতাংশ টাকা নিয়ে বাড়ির চারপাশের এলাকা পরিকাঠামোর কাজটা হয়। এবিষয়ে এদিন বেশ কয়েকটি পুরসভার চেয়ারম্যানকে জানানো হয়, তাঁরা কতটা টাকা পেয়েছেন এবং কত টাকা আরও পাবেন, যাতে পরিকাঠামো কাজগুলো করা যায়। রাস্তাঘাট, কালভার্ট ইত্যাদি ধরে ধরে মূল্যায়ন করা হয়। এছাড়াও মানুষের বড় একটা চাহিদা হল এলাকার পরিচ্ছন্নতা।
নবদ্বীপ পুরসভার আবাস, স্বাস্থ্য এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সমস্ত কাজই সদর্থক বলে জানান বিশেষ সচিব। সরকারি আধিকারিকদের এই পর্যালোচনা সভায় পুরসভা অনেকটাই উপকৃত হল বলে জানান পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা।
নবদ্বীপ পুরসভার আবাস, স্বাস্থ্য এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সমস্ত কাজই সদর্থক বলে জানান বিশেষ সচিব। সরকারি আধিকারিকদের এই পর্যালোচনা সভায় পুরসভা অনেকটাই উপকৃত হল বলে জানান পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা।



