Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়ি ফেরার পথে অস্বাভাবিক মৃত্যু

বাড়ি ফেরার পথে অস্বাভাবিক মৃত্যু
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: বুধবার রাতে গাজোলে বাড়ি ফেরার পথে রাস্তাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল টোটোচালকের। বৃহস্পতিবার দুপুরে তাঁর দেহ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতের নাম বিজয় রবিদাস (৬২)। বাড়ি গোবিন্দপুরের অর্জুনপুর বাসস্ট্যান্ড এলাকায়। 
Advertisement
৫১২ নম্বর জাতীয় সড়ক ধরে তিনি বাড়ি ফিরছিলেন। আচমকাই অসুস্থ হয়ে টোটো থেকে পড়ে যান তিনি। গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। গাজোল থানার পুলিস জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
সম্পর্কিত সংবাদ