বিয়ে করলেন সঙ্গীতশিল্পী আরমান মালিক। দীর্ঘদিনের প্রেমিকা তথা ইনফ্লুয়েন্সার আশনা শ্রফের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন গায়ক। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি ভাগ করে নিয়েছেন তাঁরা। ২০২৩ সালের আগস্ট মাসে বাগদান সেরেছিলেন আরমান ও আশনা। বৃহস্পতিবার বিয়ের ছবি শেয়ার করে গায়ক লিখেছেন, ‘তুমিই আমার ঘর’। কমলা লেহঙ্গা ও পান্নাখচিত গয়না ছিল আশনার পরনে। আর আরমান সেজেছিলেন পিচ রঙের শেরওয়ানিতে। আত্মীয় পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নিয়ে বিয়ের অনুষ্ঠান সারলেন আরমান। দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন দু’জনে। এবার তা বদলে গেল দাম্পত্যে। বাগদানের আগে আশনার জন্য একটি মিউজিক ভিডিও তৈরি করেছিলেন আরমান। নাম ছিল ‘কসম সে: দ্য প্রোপোসাল ফর হিস লেডি লাভ’।



