Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিয়ে দেওয়ার চেষ্টা রুখল প্রশাসন

বিয়ে দেওয়ার চেষ্টা রুখল প্রশাসন
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইটাহার: এক নাবালিকাকে বিয়ে দেওয়ার চেষ্টা রুখল প্রশাসন। শুক্রবার ইটাহারের বসরতপুর গ্রামে নাবালিকার বাড়ি গিয়ে মুচলেকা নিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা রুখে দেওয়া হয়। সূত্রের খবর, এদিন নাবালিকার বাড়িতে ছেলের পরিবার আসার কথা ছিল, পাকা কথা বলতে। বিষয়টি জানতে পেরে প্রশাসনের কর্তারা সেই চেষ্টা ভেস্তে দেন। জানা গিয়েছে, মেয়েটি দশম শ্রেণিতে পড়ে। ব্লক প্রশাসনের প্রতিনিধি তথা সিনির সদস্য কাবেরি মজুমদার জানান, বিশেষ সূত্রে খবর পেয়ে আমরা বিডিওর নির্দেশে বিয়ে আটকাতে নাবালিকার বাড়িতে যাই। নাবালিকার বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ