নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বাড়ি দখল করে আছে ভাড়াটিয়া। বাড়ি ফিরে পেতে শিলিগুড়ির কাছারি রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসলেন বাড়ির মালকিন ও তাঁর ছেলে। মঙ্গলবার ধর্নায় বসেন হাকিমপাড়ার বাসিন্দা বাড়ির মালকিন যূথিকা বিশ্বাস। ওই মহিলার দাবি, মেডিক্যাল মোড়ের কাছে ঠিকনিকাটায় তাঁর একটি বাড়ি আছে। পাঁচ বছর আগে এক ব্যক্তিকে বাড়িটি ভাড়া দেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ভাড়াটিয়াকে ঘর ছাড়ার কথা বলা হলেও বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখানো শুরু করে ভাড়াটিয়া। বাড়ি ছাড়ার কথা বলা হলে ভাড়াটিয়া গালিগালাজ করে। বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি। তাই ধর্নায় বসেছি।
Advertisement
মহিলার দাবি, এখন ভাড়াটিয়া বাড়ি ছাড়ার জন্য পাল্টা ১৫ লক্ষ টাকা দাবি করেন। ১১ লক্ষ টাকা দেওয়াও হয়। এরপরেও বাড়ি ছাড়ছে না। যদিও ওই ভাড়াটিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।



