Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বড় ব্যবধানে জয়ী ভাতছালা কিরণ সঙ্ঘ

বড় ব্যবধানে জয়ী ভাতছালা কিরণ সঙ্ঘ
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: বর্ধমানে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সদর মহকুমা তৃতীয় ডিভিশন ক্রিকেট লিগে বড় ব্যবধানে জয় পেল ভাতছালা কিরণ সঙ্ঘ। শুক্রবার শহরের রাধারানি স্টেডিয়ামে তারা ৮১ রানে রসিকপুর ইউনাইটেড ক্লাবকে হারিয়ে দেয়। টসে জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠায় রসিকপুর। ৩৯ ওভারে ৯ উইকেটে ১৯২ রান তোলে কিরণ সঙ্ঘ। নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার কম বল করায় পেনাল্টি হিসেবে পাওয়া ৯ রান যোগ হয়ে কিরণ সঙ্ঘের রান দাঁড়ায় ২০১। দলের হয়ে সায়ন নস্কর ৪৬ এবং প্রদীপকুমার পণ্ডিত ৩১ রান করেন। কিরণ সঙ্ঘের ইনিংসে অতিরিক্ত হিসেবে যোগ হয় ৩২ রান। রসিকপুর ইউনাইটেডের শুভাশিস কর, বিকাশ কুমার ও সুব্রত ধাড়া যথাক্রমে ৪১, ২৫ ও ৩৭ রান দিয়ে ২টি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে ৩২.৪ ওভারে ১২০ রানে গুটিয়ে যায় রসিকপুরের ইনিংস। বলের পর ব্যাট হাতেও সফল হন বিকাশ। তিনি দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন। জিৎ দে ১৯ রান করেন। বাকি ব্যাটারদের কেউই দু’অঙ্কের স্কোরে পৌঁছতে পারেননি।
Advertisement
সম্পর্কিত সংবাদ