সংবাদদাতা, মেখলিগঞ্জ: মেখলিগঞ্জ থানার পুলিস উছলপুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান করে প্রচুর গাঁজা গাছ ধ্বংস করল। শুক্রবার ওই গ্রাম পঞ্চায়েতের ১৬৮ নম্বর ধুলিয়া বলদিয়া গ্রামের বেশ কয়েকটি বাড়িতে হানা দেয় পুলিস। তারপর বাড়ির ভিতরে ও আশপাশে অবৈধভাবে চাষ করা প্রচুর গাঁজা গাছ কেটে নষ্ট করে দেয় পুলিস। তবে ওই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
Advertisement
মেখলিগঞ্জ মহকুমা পুলিস আধিকারিক আশিষ পি সুব্বা বলেন, বাড়িতেই গাঁজার চাষ হচ্ছিল। গোপন সূত্রে এই খবর পেয়ে এলাকার ৩০ থেকে ৪০টি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে চাষ করা গাঁজা গাছগুলি নষ্ট করে দেওয়া হয়।



