Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ করবে অরবিন্দ গ্রাম পঞ্চায়েত

বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ করবে অরবিন্দ গ্রাম পঞ্চায়েত
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শীঘ্রই বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ শুরু করতে চলেছে জলপাইগুড়ির অরবিন্দ পঞ্চায়েত। হাট থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ শুরু হয়েছে পঞ্চায়েতের তরফে। পঞ্চায়েত প্রধান রাজেশ মণ্ডল বলেন, আমার পঞ্চায়েতে সলিডওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ শুরু হয়েছে। গৌরীহাট ও লোটাদেবীর মন্দির এলাকায় আমরা বর্জ্য পৃথকীকরণের দু’টি শেডঘর তৈরি করেছি। গোমস্তাপাড়া এলাকায় আরও একটি শেডঘর তৈরি হচ্ছে। চালু করা হয়েছে ই-ভ্যান। পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে ওই শেডঘরে প্রথমে জমা করা হবে। তারপর তা চলে যাবে পাহাড়পুরে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে। সেখান থেকে পচনশীল বর্জ্য সার তৈরির কাজে লাগানো হবে। এখন আমরা হাট থেকে বর্জ্য সংগ্রহ করছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ