জীবনের প্রথম অডিশন। আয়ুষ্মান খুরানার কাছে সেই সুযোগ স্মরণীয় হয়ে রয়েছে। কারণ অস্কারজয়ী প্রযোজক গুণীত মোঙ্গা তাঁর অডিশন নিয়েছিলেন। তাই একেবারে শুরুর দিন থেকে দু’জনের পরিচয়। এতদিনে গুণীতের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন অভিনেতা। সৌজন্যে ‘উড়তা তীর’। আয়ুষ্মানের কথায়, ‘আমি বরাবরই প্রচলিত ধারার বাইরে গিয়ে কাজ করতে ভালোবাসি। গুণীতও নিজের মতো করে গল্প বলে। ওর গল্পের হাত ধরে ভারতীয় প্রজেক্ট আন্তর্জাতিক মঞ্চে পৌঁছেছে। আমাদের পারস্পরিক বোঝাপড়া ‘উড়তা তীর’ ছবিটিকে অন্য উচ্চতায় পৌঁছে দেবে।’ আকাশ কৌশিক পরিচালিত দেশাত্মবোধক অ্যাকশন-কমেডি ‘উড়তা তীর’ ছবিতে আয়ুষ্মান খুরানার পাশাপাশি অভিনয় করেছেন সারা আলি খান। আজ, ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
Advertisement



