Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / বিনোদন

জুটিতে আয়ুষ্মান ও শর্বরী

পর্দায় আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী শর্বরী। সুরজ বরজাতিয়ার পরবর্তী ‘প্রেম’ হচ্ছেন আয়ুষ্মান। এ খবর আগেই জানা গিয়েছিল। সবকিছু ঠিক থাকলে চলতি বছর নভেম্বর থেকে এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা।

জুটিতে আয়ুষ্মান ও শর্বরী
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পর্দায় আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী শর্বরী। সুরজ বরজাতিয়ার পরবর্তী ‘প্রেম’ হচ্ছেন আয়ুষ্মান। এ খবর আগেই জানা গিয়েছিল। সবকিছু ঠিক থাকলে চলতি বছর নভেম্বর থেকে এই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। ছ’মাসের শিডিউল চূড়ান্ত করা হয়েছে। আগামী বছর দ্বিতীয়ার্ধে ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। রোমান্টিক কমেডি ঘরানার এই ছবিতে আয়ুষ্মান ও শর্বরীর রসায়ন কেমন হয়, তা দেখার অপেক্ষায় দর্শক। সূত্রের খবর, একান্নবর্তী পরিবার নাকি দু’জনের সংসার... এই নিয়ে দ্বন্দ্বে জড়াবে মুখ্য চরিত্ররা। সেই ঘটনাকে কেন্দ্র করে এগবে চিত্রনাট্য। থাকবে হাসির নানা রসদ। শোনা যাচ্ছে, আয়ুষ্মান ও শর্বরী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অভিনেতা অনুপম খের। সুরজ পরিচালিত প্রায় প্রতিটি ছবিতেই কাজ করেছেন অনুপম। তাই এই ছবিও অন্যথা হল না। তবে তাঁর চরিত্রটি কেমন হবে, তা এখনও জানা যায়নি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ