Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

অপূর্ব অমলেট

শীত আসছে। এমন সময় গরম গরম অমলেট পাতে পড়লে মন্দ কী? তিন স্বাদের অমলেটের রেসিপি জানালেন ফোর কয়েনস ক্যাফের শেফ মনতোষ নায়েক।

অপূর্ব অমলেট
  • ৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মাশরুম স্টাফড অমলেট

Advertisement

উপকরণ: ডিম ২টো, মাশরুম কুচি  কাপ, নুন ও মরিচ গুঁড়ো স্বাদমতো, মাখন ১ চা চামচ। 
পরিবেশনের জন্য: গার্লিক ব্রেড ১টা (টোস্ট করা), আলু টিক্কি ১টা।

প্রণালী: একটা পাত্রে মাখন গরম করে নিন। তাতে মাশরুম কুচি ভেজে নিন। তাতে মরিচ ও নুন মিশিয়ে নেড়ে নিন। মাশরুম নরম হলে মাখন থেকে তুলে রাখুন। এবার একটা বোলে ডিম ফেটিয়ে নিন। তাতে নুন ও মরিচ মেশান। ভালো করে ফেটান। এরপর ফ্রাই প্যানে মাখন গরম করে নিন। তার উপর ফেটানো ডিম সমান করে ঢেলে দিন। একটু ভাজা হলে উপরে ভেজে রাখা মাশরুম ডিমের একদিকে ছড়িয়ে দিন। তারপর তা ভাঁজ করে দিন। এবার ডিম অল্প ভেজে নিন। তারপর গার্লিক ব্রেড ও আলু টিক্কি সহ গরম গরম পরিবেশন করুন।

চিজ চিকেন অমলেট

উপকরণ: ডিম ২টো, চিকেন ছোট টুকরো করে কেটে নুন দিয়ে সেদ্ধ করে নেওয়া  কাপ, গ্রেট করা চিজ ২ টেবিল চামচ, নুন ও মরিচ স্বাদমতো, মাখন ১ চামচ।

প্রণালী: একটা বোলে নুন ও মরিচ সহ ডিম ফেটিয়ে নিন। এবার ফ্রাইং প্যানে মাখন গরম করে নিন। তারপর ফেটিয়ে রাখা ডিম সমান করে তার উপর ঢেলে দিন। এবার একটু ভেজে নিয়ে তার একদিকে চিকেনের টুকরোগুলো রাখুন। তার উপর চিজ ছড়িয়ে দিন। এরপর ডিম অর্ধেক করে ভাঁজ করে নিন। এপিঠ ওপিঠ মিলিয়ে সামান্য ভেজে নিন। তারপর তা পরিবেশন করুন।

মশলা অমলেট

 

উপকরণ: ডিম ২টো, পেঁয়াজ কুচি ১টা ছোট, টম্যাটো কুচি ১টা ছোট, কাঁচালঙ্কা কুচি ১টা, ধনেপাতা কুচি ১ মুঠো, নুন ও মরিচ গুঁড়ো স্বাদমতো, মাখন ১ চা চামচ। 
সার্ভিংয়ের জন্য: গার্লিক ব্রেড ১টা (টোস্ট করা), আলু টিক্কি বা হ্যাশ ব্রাউন ১টা।

প্রণালী: একটা বড় বোলে ডিম ভেঙে নিন। তা ভালো করে ফেটিয়ে নিন। এবার তাতে নুন, মরিচ গুঁড়ো, পেঁয়াজ, টম্যাটো, ধনেপাতা মেশান। আবারও ফেটান।  ফ্রাই প্যানে মাখন গলিয়ে নিন। তার উপর ডিমের ফেটানো মিশ্রণ সমানভাবে ঢেলে দিন। একদিকে মিনিট চারেক ভাজুন। তারপর উল্টে দিয়ে অন্য দিকটা অল্প ভেজে নামিয়ে নিন। গার্লিক ব্রেড আর আলু টিক্কি সহযোগে পরিবেশন করুন।

 ছবি: প্রদীপ পাত্র 
 শ্যুটিংস্থল: চন্দ্রকোণ স্টুডিও

 অলঙ্করণ: সুমনকুমার সিংহ

Advertisement
সম্পর্কিত সংবাদ