অটোইমিউন অসুখে সচেতনতা শিবির
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পুরুলিয়ায় আয়োজিত হল অটোইমিউন রোগ সম্পর্কে সচেতনতা শিবির। স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের উপস্থিতিতে, স্বপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘কল্যাণ’ নামক স্বেচ্ছাসেবী সংস্থা এবং এশিয়ান ইনস্টিটিউট অব ইমিউনোলজি অ্যান্ড রিউম্যাটোলজি (এআইআইআর)-র উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এআইআইআর-এর কর্ণধার ডাঃ অর্ঘ্য চট্টোপাধ্যায়, ডাঃ প্রদ্যুৎ সিনহা মহাপাত্র, ডাঃ অনন্যা চট্টোপাধ্যায়, ডাঃ মনোজিৎ মণ্ডল-সহ বিশিষ্ট চিকিৎসকরা। পুরুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত অসংখ্য মানুষের মধ্যে অটোইমিউন রোগ সম্পর্কে সচেতনতা তৈরি, রোগের প্রাথমিক লক্ষণ চেনা এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরাই ছিল শিবিরের মূল উদ্দেশ্য। সাধারণ মানুষের বিপুল উৎসাহ, প্রশ্ন ও জানার আগ্রহ এই উদ্যোগকে বিশেষভাবে অর্থবহ করে তোলে।

Advertisement