পুজোর সময় মহিলারা তো বটেই, এমনকি বহু পুরুষও বিভিন্ন ধরনের মেকআপ করে থাকেন। পার্লারে গিয়েও অনেকে বিপদে পড়েন। সমস্যা এড়াবেন কীভাবে? পরামর্শে ত্বকরোগ বিশেষজ্ঞ
ডাঃ সন্দীপন ধর।
পুজোর সময় মহিলারা তো বটেই, এমনকি বহু পুরুষও বিভিন্ন ধরনের মেকআপ করে থাকেন। পার্লারে গিয়েও অনেকে বিপদে পড়েন। সমস্যা এড়াবেন কীভাবে? পরামর্শে ত্বকরোগ বিশেষজ্ঞ
ডাঃ সন্দীপন ধর।
অ্যালার্জি থেকে সাবধান
যে প্রসাধনী দীর্ঘদিন ব্যবহার করেছেন, বিপদ ঘটেনি, সেগুলিই ব্যবহার করুন। নতুন জিনিস বাজারে এল বলে বা পার্লারের রূপ বিশারদ ব্যবহার করতে বলছে বলে করবেন না। ওই প্রোডাক্টে কী ধরনের কেমিক্যাল আছে বা কী প্রতিক্রিয়া হতে পারে তা আপনি জানেন না। ঘাম ও মেকআপ মিলে ত্বকে অ্যালার্জিও দেখা দিতে পারে। আবার হঠাৎ করে একটু ঠান্ডা পড়লে আবার ত্বক ড্রাই হয়ে যেতে পারে। ত্বকে জ্বালাভাব ও অ্যালার্জি সৃষ্টি করতে পারে মেকআপ।
কোথায় বেশি হয় অ্যালার্জি
শরীরের কোন অংশে মেকআপ লাগাচ্ছেন তার ওপর নির্ভর করে অ্যালার্জির ধরন। কেউ চোখের পাতায় আইশ্যাডো লাগালে অ্যালার্জি চোখের পাতার উপরেই হবে। নেইল পলিশ লাগালে নখের আশপাশের ত্বকে হতে পারে। মহিলাদের একটি সাধারণ প্রবণতা থাকে ইরিটেশন হলে বা কপাল থেকে চুল সরানোর সময় চোখের পাতার ওপর একটু চুলকে নেওয়া। অ্যালার্জিগুলো মূলত এই জায়গাগুলোতে বেশি দেখা যায়।
করণীয়
মেকআপ থেকে সমস্যা বা অ্যালার্জি হলে, ঠান্ডা জল দিয়ে ভালো করে মুখ ধুতে হবে। দীর্ঘদিন ধরে যে সাধারণ নন-মেডিকেটেড সাবান ব্যবহার করে আসছেন সেটাই ব্যবহার করা উচিত। মেডিকেটেড সাবান ব্যবহার করলে অ্যালার্জি আরও বাড়তে পারে। সাবান অ্যালকালাইন হলে ত্বকেরই অ্যাসিডিক ভাব নষ্ট হয়। সংক্রমণের আশঙ্কাও বাড়ে।
চিকিৎসা
পুজোর সময় অ্যালার্জির জটিলতা তৈরি হলে এবং কাছাকাছি ডার্মাটোলজিস্ট না পাওয়া গেলে কিছু প্রাথমিক পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন, কিছু অ্যান্টি-অ্যালার্জিক ওষুধ যেমন— সেটিরিজিন, হাইড্রক্সিজেন, ফেক্সোফেনাডিন, বিলাস্টিন ইত্যাদি ওষুধ খাওয়া যেতে পারে। এগুলি ত্বকের চুলকানি কমায়।
চোখের মেকআপে সতর্কতা
চোখে যথাসম্ভব কম মেকআপ লাগাবেন।
প্যাচ টেস্ট জরুরি
কসমেটিক্স বা মেকআপ ব্যবহার করার আগে কানের পিছনে সেটি লাগিয়ে ২৪ ঘণ্টা স্নান না করে দেখা উচিত অ্যালার্জি হচ্ছে কি না।
শেষ কথা
নিজের চেনা প্রোডাক্ট দিয়েই মেকআপ তুলবেন। তারপর ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।
লিখেছেন সুপ্রিয় নায়েক